ভূমিকম্পে কাঁপল কাশ্মির
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে মাঝারি ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকেলের ভূমিকম্পনটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.২। রাত পর্যন্ত ভূমিকম্পে কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
সূত্রের খবর, বিকেল ৪.২০ মিনিটে ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল লেহসেন্টার।
এদিন দিনের শুরুতে মহারাষ্ট্রের পহেলগড় ভূমিকম্পে কেঁপে ওঠে। তারও তীব্রতা ছিল কম। ভোর ৫.৩৮ মিনিটে এই মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ে ৩.২। গত জুলাই মাসের গোড়াতেও ৩.৬ থেকে ৩.৮ কম্পাঙ্কের একাধিক মৃদু ভূমিকম্প হয়েছে পহেলগড়ে।
এরআগে, এ মাসের ৯ আগস্ট আরও একবার ভূমিকম্পে কেঁপে ওঠেছিল কাশ্মির। সেদিন রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ছিল ৪.৬। এপিসেন্টার ছিল নেপাল সীমান্ত।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed