এবারের হজে আট নারীর সন্তান প্রসব
আন্তর্জাতিক ডেস্ক: এবারের হজে সৌদি আরবে গিয়ে রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রসব করেছেন। দেশটির স্বান্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ বছর মক্কা, মিনা ও আরাফাতে আটজন নারী তাদের সন্তান প্রসব করেছেন। খবর আরব নিউজের।
এর আগে কোন বছর হজে গিয়ে এতো সংখ্যক নারী সন্তান প্রসব করেননি। এর মধ্যে মক্কায় ৫, আরাফাতে ২ এবং মিনায় এক নারী হজযাত্রী সন্তান জন্ম দেন। প্রথম সন্তানটি হজের দ্বিতীয় দিন গত ১০ আগষ্ট পবিত্র আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতা পালন করার সময় প্রসব করেন লিবীয় এক নারী।
জাবাল-আল রহমান হাসপাতালে ভর্তি ৪০ বয়সী ওই লিবীয় নারীর ছেলে সন্তানের নাম রাখা হয় আরাফাত। নবজাতক ও তার মা সুস্থ থাকায় ওই নারীর স্বামী আশান ইউসুফ হাসপাতালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞকা জানিয়েছেন।
গত ১০ আগস্ট শনিবার দুপুরে পূর্ব আরাফাত হাসপাতলে গানার হজযাত্রী ময়মুনা আলী (২৩) সন্তান জন্ম দেন। নবজাতকটির বাবা আবু বকর সৌদির ক্রাউন প্রিন্সের নামানুসারে ছেলের নাম রাখেন মো. সালমান।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed