অনুমতি ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ঢাকা মহানগরীতে ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিভিন্ন ধরণের ড্রোন উড্ডয়ন করে থাকেন। যে কোন ধরণের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর এখতিয়ারভুক্ত। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া, অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে।
এমতাবস্থায়, জননিরাপত্তা অক্ষুন্ন রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অননুমোদিতভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed