বাসটার্মিনাল-রেলস্টেশনে এডিস মশা বেশি
বৈশাখী নিউজ ডেস্ক: এডিস মশা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বাসটার্মিনাল, বাস ডিপো ও রেলস্টেশনে।
রোববার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক জরিপের বরাতে এ তথ্য জানানো হয়।
রোগ নিয়ন্ত্রণ শাখার সর্বশেষ মশা জরিপে এমন তথ্য উঠে এসেছে। ৩১ জুলাই থেকে ৪ আগস্ট রাজধানীর ১৪টি এলাকায় এই জরিপ করে রোগ নিয়ন্ত্রণ শাখা।
জরিপে বলা হয়েছে, এডিস মশা সবচেয়ে বেশি পাওয়া যায় বাস টার্মিনাল, বাস ডিপো ও রেলওয়ে স্টেশনে। আর পরিত্যক্ত টায়ার হল এই মশার সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র।
বাসটার্মিনাল, রেল স্টেশন, বস্তি, মেট্রোরেল প্রকল্প, পুলিশ লাইন ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই জরিপ চালানো হয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed