Main Menu

পুলিশ কর্মকর্তা জুবেরের জানাজা ও দাফন আজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় বাসার ছাদ থেকে পড়ে নিহত হওয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদের নামাজে জানাজা আজ সোমবার অনুষ্ঠিত হবে।

সোমবার তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর সিলেট পুলিশ লাইন্সে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব নয়াসড়ক জামে মসজিদে। দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে নগরীর মানিক পীর গোরস্থানে দাফন করা হবে।

এ তথ্য জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।

উল্লেখ্য, রবিবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার আল আমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠেন জুবের আহমদ। হঠাৎ তিনি অসাবধানতা বশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে আহত অবস্থায় মিরবক্সটুলাস্থ মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জুবের আহমদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Share





Related News

Comments are Closed