মালয়েশিয়ায় ডেঙ্গুতে ১১৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৩ জন।
যা গত বছরের তুলনায় অনেক বেশি। সে বছর একই সময়ে ভাইরাস জনিত এই রোগে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ছিলে ৭০ জনের মতো।
শনিবার (১০ আগস্ট) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে মালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত ভাইরাস জনিত এই রোগে মৃতের সংখ্যা অন্তত ১১৩ জন। তাছাড়া গুরুতর আক্রান্ত হয়েছেন নারী ও শিশুসহ আরও কমপক্ষে ৮০ হাজারের মতো লোক। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
সরকারি হিসেবে এবার আক্রান্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশের বেশি ঘটনা দেশটির নগর অঞ্চলে ঘটেছে বলে জানিয়েছে মালয় হাসপাতাল সূত্র।
গত ২০১৭-২০১৮ সালে বিশ্বব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছিল। যদিও চলতি বছর বিশেষত বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed