জৈন্তাপুরে ৬৫ বস্তা ভারতীয় সুপারি জব্দ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার নয়া গাং নদী থেকে ৬৫ বস্তা ভারতীয় সুপারিসহ ১টি নৌকা আটক করেছে বিজিবি। রোববার (১১ আগস্ট) সকালে ১৯ বিজিবি জৈন্তাপুর ক্যাম্প অভিযান চালিয়ে ভারতীয় এই সুপারি জব্দ করে।
সূত্র জানায়, রোববার সকাল ১১টায় প্রতি দিনের মতো জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারত হতে চোরাকারবারিরা বিভিন্ন প্রকার কাঁচামাল, সুপারি, মদ, ইয়াবা, মোটর সাইকেল, ভারতীয় নিম্নমানের চা পাতা, বিভিন্ন প্রজাতির সিগারেট, নাছির বিড়ি ও গরু মহিষ বাংলাদেশে নিয়ে আসে। এ সকল ভারতীয় পণ্য সামগ্রী নিরাপদে নিয়ে আসার রোড হিসাবে বর্ষাকালে উপজেলার ছোট নয়া গাং, বড় নয়া গাং নদী ও সারী নদী দিয়ে নৌকা যোগে বাংলাদেশে প্রবেশ করে।
আরও জানা যায়, সুপারি, বিড়ি ও সিগারেটের বস্তায় সুকৌশলে ভারতীয় মদ, ইয়াবা পাচার করছে। চোরাকারবারিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলেতে সাহস পায় না। যার ফলে প্রতিনিয়ত এ সকল মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে।
সূত্র আরও জানায়, এসময় জৈন্তাপুর উপজেলার চোরাকারবারি দলের অন্যতম সদস্য ৪টি নৌকা দিয়ে ২৭৫ বস্তা ভারতীয় সুপারির চালান বাংলাদেশে প্রবেশ করে। জৈন্তাপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা জানতে পেরে নয়াগাং নদীতে অভিযানে নামে। এ সময় তারা ৬৫ বস্তা সুপারি সহ ১টি নৌকা আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে যায়।
এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা ৩টি সুপারি বুঝাই নৌকা সুকৌশলে নদীর পানিতে ডুবিয়ে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিগন্যাল তোফাজ্জল হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ছোট নয়াগাং নদীতে অভিযান পরিচালনা করে ৬৫ বস্তা সুপারিসহ ১টি নৌকা আটক করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে নারীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার দোনা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশেRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed