সিলেটে ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদ এর মৃত্যু হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিকেল পাঁচটায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, রোববার বিকাল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার আলআমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুরি উড়াতে উঠেন জুবের আহমদ। হঠাৎ তিনি অসাবধানতা বশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে আহত অবস্থায় নগরীর মিরবক্সটুলাস্থ মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জুবের আহমদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এসএমপি’র অতিরিক্ত উপ কমিশনার বিভূতিভূষণ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বিকলে ৫টায় ঘুড়ি উড়ানোর সময় পা পিছলে পড়ে গেলে তাকে তাৎক্ষনিক মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি এর আগে বিয়ানীবাজার থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
জুবায়ের আহমদ নগরীর চারাদীঘির পাড়ের বাসিন্দা ও সিলেটের এমসি কলেজের প্রাক্তন কেরানী কাপ্তান মিয়ার বড় ছেলে। তিনি এক সময় স্থানীয় অনির্বাণ ক্রীড়া চক্রের সবার প্রানপ্রিয় ক্রিকেটার ছিলেন।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed