পর্যটকদের জন্য প্রস্তুত ফেঞ্চুগঞ্জ জিরো পয়েন্ট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জের মিনি কক্সবাজার খ্যাত হাকালুকি হাওরের জিরো পয়েন্টে বেড়াতে আসা পর্যটকদের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।
ঈদে বেড়াতে আসা পর্যটকদের নির্বিঘ্নে বেড়াতে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গ্রাম পুলিশদের ডিউটি প্রদান, স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
হাকালুকি হাওরে নৌযানে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের নিয়ে আসা গাড়ী পার্কিং ও গাইডেন্সসহ অন্যান্য সেবা প্রদানে পর্যটকদের জন্য থাকছে লোকাল ভলান্টারি টিম।
এছাড়া বেড়াতে আসা পর্যটকদের প্রাথমিক চিকিৎসা সেবা দিতে সার্বক্ষণিকভাবে একটি মেডিকেল টিম কাজ করবে।
এদিকে, পর্যটকদের যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত নম্বারে যোগাযোগ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
চেয়ারম্যান ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ ০১৭১১৩৯৯৫৬৬, অফিসার ইনচার্জ ফেঞ্চুগঞ্জ থানা ০১৭১৩৩৭৪৩৮৫, উপজেলা নির্বাহী অফিসার, ফেঞ্চুগঞ্জ ০১৭৩০৩৩১০৩৪, স্বাস্থ্য ক্যাম্পে সরাসরি সেবা অথবা ফোনে যোগাযোগের জন্য ০১৭১২৬০৬৪৭৮।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual4 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed