Main Menu

শাহ্ আজম (রঃ)’র ৪০তম ওরশ ১৫ আগস্ট

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ওলীয়ে কামিল হযরত শাহ্ আজম (র.) এর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ওরশ মাহফিল ১৫ আগষ্ট বুধবার অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেল ষ্টেশন সংলগ্ন রামপাশা গ্রামে ওলীর মাজারে ওরশ মাহফিল উপলক্ষে পবিত্র কোরআন খতম, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, পীরের জীবনী আলোচনা, জিকির-আজকারসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন তার ভক্তবৃন্দ।

Manual2 Ad Code

মাহফিলে শেষ মোনাজাত পরিচালনা করবেন, হযরত শাহ্ আজম (র.) এর কনিষ্ঠ গদ্দীনিশিন পীর মাওলানা শাহ্ মোঃ মোশররফ আলী। উক্ত ওরশ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য পীরের সকল ভক্তবৃন্দ ও আশেকানের প্রতি দাওয়াত জানিয়েছেন মাজারের মোতাওয়াল্লী মোঃ নাজমুর রহমান শাহীন।

Manual1 Ad Code

হযরত শাহ্ আজম (র.) ছিলেন ভারতের কৈলাশহর ত্রিপুরা জেলার লক্ষিপুর গ্রামের ওলীয়ে কামিল সূফী সাধক মরমী হযরত শাহ্ ইয়াছিন (র.) এর শ্রেষ্ট খলিফা। তিনি ঐতিহাসিক খোজার মসজিদ সংস্কার, ধমীয় বিভিন্ন উপাসনালয় স্থাপন ও সংস্কারসহ সমাজ উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে গেছেন যা আজো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code