Main Menu

নতুন পোষাক পেল জামালগঞ্জের শিশুরা

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জে বন্যার্ত পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ‘হাসির ঝিলিক’ ফুটিয়ে তুলতে যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়।

Manual3 Ad Code

শনিবার (১০ আগস্ট) দিনব্যপী যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার হাওর- নদীঘেষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা সদরে সুবিধাবঞ্চিত তিন শতাধিক শিশুর মধ্যে নতুন পোশাক, ঈদসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করা হয়।

শনিবার বিকেলে তাহিরপুর শাখার আয়োজনে যুগান্তর স্বজন সমাবেশ জামালগঞ্জ শাখার সার্বিক তত্তাবধানে জামালগঞ্জ উপজেলা সদর রেষ্ট হাউস প্রাঙ্গনে পোশাক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানের সভাপতিত্বে যুগান্তর স্বজন সমাবেশ জামালগঞ্জ শাখার সদস্য সচিব বায়েজিদ বিন ওয়াহিদের সঞ্চালনায় পোশাক বিতরণীপূর্ব আলোচনা সভায় ‘৭৫-এর শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অনুষ্ঠানে সমবেতরা সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এরপরই জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসাবে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মধ্যে নতুন পোশাক, ঈদসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন।

Manual2 Ad Code

এ সময় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, দ্য বাংলাদেশ টুডের সুনামগঞ্জ প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, থানার এসআই মহিবুর রহমান, দৈনিক কালজয়ী পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি আতিকুর রহমান, নিউজ এজেন্সি পিবিএ (ফটো বাংলা)’র সুনামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন রাজু, দৈনিক যুগান্তরের ধর্মপাশা প্রতিনিধি এনামুল হক, আওয়ামীলীগ নেতা সুব্রত পুরকায়স্থ ,কনষ্টেবল হেলাল উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল, স্বজন সমাবেশ জামালগঞ্জ শাখার যুগ্ন আহবায়ক ও দৈনিক নবচেতনা পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি শাহীন আলম, দৈনিক কাজির বাজার পত্রিকার প্রতিনিধি নিজাম নুর, দৈনিক একাওরের কথা’র প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবুল কাশেম, তাহিরপুর যুবলীগ নেতা মো. কুদরত আলী, সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সদস্য শিহাব সরোয়ার শিপু,সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসনিন সরোয়ার আনিকা, স্বজন সমাবেশের সদস্যরা সহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এরপুর্বে একই দিন সকালে জামালগঞ্জ উপজেলার কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা আলী আজগর প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মধ্যে নতুন পোশাক, ঈদসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন।

এ সময় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, যুগান্তর স্বজন সমাবেশ জামালগঞ্জ শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালীউল্লাহ সরকার ,থানার এসআই আবদুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম,সহকারি শিক্ষক মো. আলাউদ্দিন সহ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকগণ, স্বজন সমাবেশের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

একই দিন দুপুরে উপজেলার ভাটিলালপুর (কামালপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মধ্যে নতুন পোশাক, ঈদসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন।

Manual5 Ad Code

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, সহকারি শিক্ষক আবদুল মান্নান সহ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকগণ, স্বজন সমাবেশের সদস্যরা সহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code