বাসর রাতেই বরের আত্মহত্যা
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাসর রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অজিত বর্মণ (২৩) নামে নতুন এক জামাই।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বর অজিত বর্মণ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামের মিরবদনের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া জানান, অজিত বর্মণ আগে থেকেই মানসিক রোগী ছিল। দুই দিন আগে পরিবারের আলোচনার মাধ্যমে বিশ্বম্ভপুর উপজেলার বারকুড়ি গ্রামের মেয়ে সঞ্চিতা বর্মণের (১৯) সঙ্গে তার বিয়ে হয়। শুক্রবার তাদের বাসর রাত ছিল। কিন্তু রাতে ঘর থেকে বেরিয়ে অজিত বর্মণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed