নেত্রকোনায় ভিজিএফ-র চাল নিয়ে চালবাজি
মো.কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় হত দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-র চাল আত্মসাত করছে একটি সিন্ডিকেট চক্র। গরীব মানুষদের ফাঁকি দিয়ে ডিলারসহ একটি কুচক্রীমহল ভিজিএফ-র চাল চড়া দামে বিক্রি করে দিচ্ছে অন্যত্র, এতে সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাধীন গরীব মানুষগুলো যেমন হারাচ্ছে ন্যায্য অধিকার তেমনি অন্যদিকে সরকারের এই কার্য্যক্রমটি নিয়ে জনসাধারণের মনে দেখা দিয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি।
ভিজিএফ-র চাল বিতরণে সুষ্ঠু ও শৃংখলা ফিরিয়ে আনতে হলে সরকারের আরো কঠোর নজরদারি রাখতে হবে বলে জানান জেলার সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
সরেজমিনে গেলে স্থানীয় লোকজন এই প্রতিবেদককে জানান, জেলার পূর্বধলা উপজেলার বিশকাকনী ইউনিয়নের গাইলাড়া গ্রামের সরকারি চাল এর ডিলার হারুণ মিয়া। তিনি তার ডিলার পয়েন্ট থেকে গরীব মানুষকে চাল না দিয়ে একই এলাকার উজ্জ্বল মিয়ার কাছে গোপনে সেই চাল বিক্রি করে দেন। উজ্জ্বল মিয়া পরবর্তীতে স্থানীয় মেম্বার মোহাম্মদ কুদ্দুছ আলীর দোকানে চাল এনে সংরক্ষণ করে রাখে। সংরক্ষিত জায়গায় সরকারি চটের মোড়কটি খোলে প্লাষ্টিক জাতীয় সারের মোড়ক দিয়ে নতুন করে ভিজিএফ চাল আবার প্যাকিং করে। আর এভাবেই প্যাকিং করে চাল বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন উজ্জ্বল মিয়া।
এ বিষয়ে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন জানান, ডিলার হারুণ মিয়া তার বাসায় ভিজিএফ-র চাল লুকিয়ে রেখেছে এ রকম একটি সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার পুলিশের ফোর্সসহ আমি ডিলারের বাসায় যাই। সেখানে কোনো ধরনের ভিজিএফ-র চাল পাওয়া যায়নি। তবে আমি আসার পূর্বেই ডিলার হারুণ মটরবাইকে বাসা থেকে চলে যায় বলে জানায় তার স্বজনরা।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed