কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রীর মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দপুর দেড়টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টায় রুপসপুর গ্রামের মনির মিয়ার মেয়ে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী লিলি বেগম (১৯) নিজ বসতঘরের ছাদে ভিজা কাপড় শুকাতে গেলে অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। গুরুতর আহত অবস্থায় লিলিকে মৌলভীবাজার ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াদুদ ও সমাজসেবক জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাদে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক খুলা তারে বিদ্যুৎস্পুষ্ঠ হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed