হবিগঞ্জ জেলা প্রশাসনের ৮৯ কর্মচারী বদলি
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা প্রশাসনের আওতায় রাজস্ব খাতে কর্মরত ৮৯ কর্মচারীকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে ৬ জন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ১১ জন জারিকারক, ৭ জন চেইনম্যান ও ৬৫ জন অফিস সহায়ক রয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদেশে তাদের বদলি করা হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া। ৮ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে একনাগারে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বদলি করা হয়েছে।
জনগণের সেবাপ্রাপ্তি নির্বিঘ্ন করতে ও রাজস্ব প্রশাসনে গতিশীলতা এবং স্বচ্ছতা আনার উদ্দেশেই এ বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed