Main Menu

কুলাউড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা থেকে সাজনা বেগম (২২) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৃথিমপাশা ইউনিয়নের আলী নগর গ্রামের রিয়াদ আলীর স্ত্রী ২ সন্তানের জননী সাজনা বেগম। দারিদ্রতা ও পারিবারিক অশান্তির কারণে প্রায় স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার রাতের কোন এক সময় ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে গৃহবধু সাজনা বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই রিয়াজুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

Share





Related News

Comments are Closed