হবিগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোখলেস মিয়া (৩৫) ও শাকিল মিয়া (১৮)।
এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মোখলেস মারা যান। তিনি উপজেলার পুরাণগাঁও গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক। অপর গুরুতর আহত শাকিল মিয়া সিলেট ওসমানী হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মারা যান। শাকিল হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র ছিলেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed