গাজীপুরে সাগর পোল্ট্রি খামারিকে জরিমানা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রির বিষ্ঠা ফেলে পরিবেশ ও খাল দূষণের অভিযোগে এক পোল্ট্রি খামারিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব খিলপাড়া এলাকার সাগর পোল্ট্রি ফার্মে গাজীপুর পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার অভিযান পরিচালনা করে ওই জরিমানা করেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, পরিবেশ দূষণ ও চিলাই নদীর শাখা খালে পোল্ট্রির বিষ্ঠা ফেলে দূষণ করার কারণে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর সাগর পোল্ট্রি ফার্মে দ্বিতীয়বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পোল্ট্রি ফার্মের মালিক আলী আহাম্মদ মৃধাকে ৫ লাখ টাকা জরিমানা করে এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ ব্যবস্থাপনা ঠিক করার জন্য পুনরায় এক মাস সময় দেয়া হয়।
তিনি আরো জানান, পোল্ট্রি খামারটিতে মাসখানেক আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং পরিবেশগত ব্যবস্থাপনা ঠিক করার জন্য এক মাস সময় দেয়া হয়। কিন্তু উদ্যোক্তা কোনোরুপ ব্যবস্থা গ্রহন করেনি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed