মশা মারতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটে ডেঙ্গু আতঙ্কে মশা নিধন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার সগুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু আতঙ্কে মশা নিধনের জন্য মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন জাহিদুল। এ সময় অসাবধনতা বশত বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে জড়িয়ে থাকা তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed