Main Menu

ডেঙ্গুতে আক্রান্ত উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া

হবিগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলা পষিদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৩৫) ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

আলেয়া বেগম উপজেলার মোড়করি গ্রামের মোশাহিদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন আগে অন্য রোগের চিকিৎসার জন্য ঢাকায় যান ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। ঢাকা থেকে চিকিৎসা শেষে ফের বাড়িতে চলে আসেন তিনি। এরপর আবারো অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। একপর্যায়ে অবস্থা গুরুতর হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায়।

Share





Related News

Comments are Closed