মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমীন মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার হরিশ্যাম গ্রামের দুলাল মিয়ার মেয়র জামাতা আল আমিন। গত রাতে শ্বশুরবাড়িতে একটি বৈদ্যুতিক লাইট স্থাপনের চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমীনকে মৃত ঘোষণা করেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed