Main Menu

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। একই সাথে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। বৃহস্পতিবার রাতে সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে।

এজন্য আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে।

Share





Related News

Comments are Closed