কুলাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) রাতে প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে শুরুতে দ্বি-বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামকে পুনরায় সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদকে পুনরায় সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবিরকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন (দৈনিক নয়া দিগন্ত),সহ সভাপতি প্রভাষক মো. মানজুরুল হক (দৈনিক ইনকিলাব), যুগ্ন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম (দৈনিক ভোরের ডাক ও সবুজ সিলেট), সহ সম্পাদক মো. তাজুল ইসলাম (দৈনিক খোলা কাগজ), সহ-সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী (দৈনিক মানব কন্ঠ), কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর (দৈনিক সংবাদ প্রতিদিন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম তনয় (বিভাগীয় সম্পাদক, মানব ঠিকানা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব (ফটো সাংবাদিক মানব ঠিকানা), দপ্তর সম্পাদক শাহ আলম শামীম (দৈনিক কাজির বাজার)।
কমিটির নির্বাহী সদস্য পদ পেয়েছেন স্বপন কুমার দেব রতন, আব্দুল বাছিত বাচ্চু, বিশ্বজিত দাস এবং মোক্তাদির হোসেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed