সিলেটের ছয় থানার ওসি বদলি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পুলিশের ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেটের এসপি ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়।
বদলিকৃতদের মধ্যে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিলকে সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র), কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদকে গোয়াইনঘাট থানায়, বিশ্বনাথ থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএমকে কানাইঘাট থানার দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া বিশ্বনাথ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম মুসা, জৈন্তাপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) শ্যামল বণিক এবং জকিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ অফিসের মাদকবিরোধী সেলের পরিদর্শক মীর মো. আবু নাসের।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed