ডেঙ্গু জ্বরে হাসপাতালে অভিনেতা আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক : জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিজেই। আলমগীর সাংবাদিকদের বলেন, এখন আগের চেয়ে সুস্থ আছি। আরো দুই-তিনদিন হাসপাতালে থাকতে হবে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে এক মানববন্ধনের আয়োজন করেন। এ সময় তিনি অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আলমগীর আশি ও নব্বইয়ের দশকে ছিলেন দাপুটের নায়ক। সূত্র: যুগান্তর
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed