সিলেটে পিকআপ ভ্যান উল্টে দুই যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলিতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনছব উল্লাহর ছেলে ছামির উদ্দিন (৩০) ও একই উপজেলার মোল্লারগাঁও গ্রামের প্রবোধ সূত্রধরের ছেলে মিঠু সূত্রধর (২৩)। তারা ওই পিকআপ ভ্যানের চালক ও হেলপার বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সারারাত পিকআপ দিয়ে মালামাল পরিবহন করেন ছামির ও মিঠু। ভোরে তেতলি এলাকায় ভ্যান উল্টে গেলে তারা ভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি দল সেখানে গিয়ে গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
দুজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ী চালানোর সময় ঘুমিয়ে পড়ায় তাদের দুজনের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed