অভিনেত্রী ববিতার জন্মদিন আজ
বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার জন্মদিন আজ মঙ্গলবার। এই দিনে যশোরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৮ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু তার। তিনি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। বাংলাদেশের চলচ্চিত্রের ৭০ এর দশকের সেরা অভিনেত্রী ছিলেন তিনি। তিনি ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণ ভল্লুক জয়ী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ৩৫০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ১৯৭৬, ১৯৭৭, ১৯৮৫ সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, ১৯৯৬ সালে শ্রেষ্ঠ প্রযোজক, ২০০২ ও ২০১১ সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী।
খ্যাতনামা এ অভিনেত্রী জানান এবারের জন্মদিন নিয়ে তার বিশেষ কোন পরিকল্পনা নেই।
ববিতা বলেন, একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের যেমন জন্ম আছে, ঠিক তেমনি আছে মৃত্যুও হবে। তাই জন্মদিন আসা মানেই হলো আরো একধাপ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। বয়স কমে যাওয়া। এই দিনটিকে ঘিরে অনেক বেশি আনন্দ ফুর্তি করার আসলে তেমন কিছু নেই। তার মানে এটাও বলছিনা যে সেলিব্রেট করা যাবেনা। করা যাবে, তবে তা যেন সীমাবদ্ধতার মধ্যেই হয়।
ববিতার জন্মদিন শুরু হয় তার একমাত্র ছেলে অনিকের সঙ্গে কথা বলে। জন্মদিনের শুরুর প্রহরেই কানাডা থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর পাশাপাশি তারসঙ্গে কথা বলেন অনিক । ববিতা বলেন, অনিক বলে, ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। সত্যি বলতে কী সব সন্তানের কাছেই তার মা পৃথিবীর সেরা। আমি বুঝি অনিক আমাকে কতটা ভালোবাসে, অনুভব করে, শ্রদ্ধা করে। ববিতার জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।
Related News
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতাRead More
মুজিব পরদেশী কারাগারে
Manual4 Ad Code বিনোদন ডেস্ক: ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় জনপ্রিয় লোকসংগীতশিল্পী, সুরকার ওRead More



Comments are Closed