Main Menu

বানিয়াচংয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে আহম্মদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) সকালে বানিয়াচং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এর আগে রবিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

নিহত আহম্মদ আলী উপজেলার কালিদাস কাটা গ্রামের মৃত করিম আলীর ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক বলে জানা গেছে।

জানা যায়, রবিবার বিকেলে পরিবারের লোকজন বাড়ির পার্শ্ববর্তী একটি আমগাছে আহম্মদ আলীর মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহের সুরতহাল করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

Manual5 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সাত্তার বলেন- ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আজ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code