মৌলভীবাজারে ডেঙ্গু আক্রান্ত ৯
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন।
মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২ জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ২ জন মৌলভী পলি ক্লিনিকে ও ২ জন সিলেটে চিকিৎসা নিচ্ছেন।
বাকি ২ জন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা হাসপাতালসহ উপ-জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে।’
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed