Main Menu

জাবির লোকপ্রশাসনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এতে আনুষ্ঠানিকভাবে ৪৮তম ব্যাচকে বরণ এবং ৪৩তম ব্যাচকে বিদায় জানানো হয়।

রবিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকাল ৫টায় বিভাগীয় সভাপতি ড. জেবউন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রসাশন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপ-উপচার্য অধ্যাপকড. এম আবুল কাশেম মজুমদার।

প্রফেসর আবুল কাশেম মজুমদার বলেন, জাবির শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ শেষে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি নবীন শিক্ষার্থীদের মেধা-মনকে কাজে লাগিয়ে দেশের সেবা করার এবং বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে নিজ নিজ কাজে সফলতা ও দক্ষতার পরিচয় দেয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ড. জেবউননেছা বলেন ,‘৪৮তম ব্যাচ হলো সবচেয়ে ভাগ্যবান একটি ব্যাচ কারন তারা একটি সমৃদ্ব বিভাগ পেয়েছ।তাদের কাছ থেকে আমি আশা করি তারা কোন ধরনের অন্যায়ের সাথে আপোষ করবেনা।’ এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডীন অধ্যাপক ড. রাশেদা আখতার, লোক প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। সার্বিক তত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল হক। শেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানপরিবেশন করেন শিক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed