সিলেটে ৩৮৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে তিনটায় জকিগঞ্জ থানাধীন পীরনগর এলাকা থেকে ৩ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবুল হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়।
রোববার (২৮ জুলাই) র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত বাবুল হোসেন জকিগঞ্জের দক্ষিণবাগ গ্রামের মঈনুল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) এর একটি অভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেটের জকিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed