Main Menu

মিয়ানমারে পাথর খনিতে ধস, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। দুজন পুলিশ সদস্যনহ নিখোঁজ রয়েছেন আরও চারজন। তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার সকালে দেশটির কাচিন রাজ্যের হপকান্তে এলাকায় এ ঘটনা ঘটে বলে সেখানকার পুলিশ প্রধান থান উইন অং এর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চার জনের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। তারা খনির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তিনি আরও বলেন, ‘আমরা দুই পুলিশ সদস্যকে উদ্ধার করতে পেরেছি। তারা মাথায় আঘাত পেয়েছিল। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে এক জন মারা গেছে।’

মিয়ানমারের উত্তরাঞ্চলে মূল্যবান পাথর খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। সর্বশেষ গত এপ্রিলে খনির কূপ খননের সময় তীর ধসে ৫৫ শ্রমিকের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed