প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেথ হাসিনাকে নিয়ে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের বিয়ানীবাজার থেকে একজনকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (২৪ জুলাই) বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজারের আব্দুল্লাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শরীফ আহমেদ (৩৫) ঐ এলাকার হাজী মুশাহীদ আলীর ছেলে। সে দীর্ঘদিনধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত বলে জানিয়েছে র্যাব।
অভিযানকালে ৫ পাতা অশ্লীল ছবি এবং সিমসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। শরীফের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed