Main Menu

জয়দেবপুরে ৮টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জয়দেবপুর বাজারে ওজন ও মাপে কম দেওয়া, পণ্য সরবরাহে পাটজাত মোড়ক ব্যবহার না করার অভিযোগসহ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য ৮টি দোকানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

বুধবার দুপরে এক অভিযানের মাধ্যমে এসব দোকানকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ ও ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ বিধান মতে এসব জরিমানা করা হয়।

‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ অনুযায়ী মানিক বস্ত্রালয়কে ১৫ হাজার টাকা, ঢাকা স্টাইল টেইলার্স এন্ড ফেব্রিকসকে ৫ হাজার টাকা, দুলাল সুইটমিট এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা, রসের মিষ্টিকে ৩৫ হাজার টাকা ও মের্সাস রাফি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ অনুযায়ী ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পঙ্কজ ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও দুলাল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই ইন্সপেক্টর, মোহাম্মদ বিল্লাল হোসেন, পাট অধিদপ্তরের ইন্সপেক্টর ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেছেন।

Share





Related News

Comments are Closed