শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷
বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া নামক স্থানে পশ্চিম ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
ওই ছাত্রীর চাচা শাহিন মিয়া জানান, আমার ভাতিজি বুধবার বিকালে বাসার পাশের দোকানে গেলে পাশের বাড়ির গউছ মিয়া (৪৫) তাকে নিজের বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে৷ পরে ভাতিজি বাসায় এসে আমাদের বিষয়টি জানালে আমরা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে আমরা থানায় গিয়ে গউছের নামে মামলা করি ৷
এদিকে এই ঘটনায় অভিযুক্ত গউছকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ছাত্রীটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে৷
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed