Main Menu

স্ত্রীর অন্যত্র বিয়ে, আত্মহত্যা করলেন স্বামী

বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রী অন্যত্র বিয়ে করায় কুমিল্লার বুড়িচংয়ে জামাল হোসেন (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের আবিদপুর মিয়াজী বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

নিহত জামাল হোসেন বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের আবিদপুর মিয়াজী বাড়ির আবদুল রহিমের মেজো ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ জামালের সঙ্গে তার স্ত্রীর কলহ চলছিল। এরই জের ধরে স্ত্রী বাবার বাড়ি চলে যান এবং অন্যত্র বিয়ে করেন। ফলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন জামাল। এ কারণে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

বুড়িচং থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, স্ত্রী অন্যত্র বিয়ে করায় জামাল কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed