ছাতকে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় মেহেদী হাসান রাব্বী নামের যুবককে ডেকে নিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মেহেদী হাসান রাব্বী (২৩) ছাতক পৌর শহরের নোয়ারাই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মঙ্গলবার সন্ধ্যায় রাব্বীকে কারখানার ৪নং এলাকার বাজারে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত মেহেদী হাসান রাব্বীকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ দেয়া হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed