হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ থেকে প্রিয়া সাহা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অসত্য অভিযোগ দেওয়া প্রিয়া সাহাকে (প্রিয়াবালা বিশ্বাস) সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সোমবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়ে বলা হয়, ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাকে ‘শৃঙ্খলাবিরোধী কাজের জন্য’ সাময়িকভাবে বহিষ্কার করে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সম্প্রতি প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, এর মুখে দেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু ‘গুম’ হয়ে গেছে। ‘রাজনৈতিক শক্তির প্রশ্রয়ে এই নির্যাতন চলছে’ দাবি করে প্রিয়া সাহা এর থেকে ‘বাঁচতে’ যুক্তরাষ্ট্রের ‘সহায়তা’ কামনা করেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed