৪৮ আইএসপির লাইসেন্স বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : নবায়ন না করায় ৪৮টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পৃথক দুটি আদেশে সোমবার থেকে এসব আইএসপির লাইসেন্স বাতিল করা হয়।
আদেশে বলা হয়, বিটিআরসি থেকে ইস্যু করা আইএসপি লাইসেন্সের শর্ত অনুযায়ী, লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগে থেকেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের আবেদন করার বিধান রয়েছে। কিন্তু উক্ত প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নবায়নের জন্য আবেদন জমা দেয়নি।
ফলে আইএসপি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স অবৈধ ও অকার্যকর হয়েছে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে সব ধরনের কার্যক্রম হবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed