শ্বশুরবাড়ি ছাড়লেন রানি মুখার্জি
বিনোদন ডেস্ক: স্বামী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই ভালোই কাটছিলো বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা রানি মুখার্জির দিনকাল। সম্প্রতি শ্বশুরবাড়ি ছেড়েছেন তিনি। না, কোনো দুঃসংবাদ নয়, খুশির খবরই বটে, স্বামী আদিত্যকে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন এই নায়িকা।
সম্প্রতি রানি ও আদিত্য ‘চোপড়া ম্যানসন’-এর সামনেই একটা বাড়ি কিনেছেন। এখন থেকে সেখানেই মেয়ে আদিরাকে নিয়ে খাকবেন তারা। জুহুতে বাবা যশ চোপড়ার বাড়িতে মা পামেলা চোপড়া ও ভাই উদয় চোপড়ার সঙ্গেই থাকতেন আদিত্য ও রানি।
জানা গেছে, মেয়েকে তার নিজের মতো করে বড় করে তোলার জন্যই নাকি নতুন বাড়ি কিনেছেন তারা। তাদের চাওয়া আদিরা আর পাঁচজন সাধারণ শিশুর মতোই বড় হোক।
উল্লেখ্য, ২০১৪ সালে ইতালিতে চুপিসারে মালাবদল করেছিলেন রানি ও আদিত্য। ২০১৫ সালে তাদের ঘরে ছোট্ট মেয়ে আদিরা। শোনা যায়, রানির বিয়েতে মত দেননি আদিত্যের মা। কারণ, আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী পায়েল খান্নার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। রানির সঙ্গে পামেলার তিক্ত সম্পর্ক আছে বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছিল।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed