Main Menu

সিলেটে ৩৮০৫ পিস ইয়াবাসহ দুই নারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে ৩৮০৫ পিস ইয়াবাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর নেতৃত্বে এ অভিযান চালায় র‌্যাব-৯, সদর কোম্পানী, (সিলেট ক্যাম্পের) এর একটি আভিযানিক দল।

আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুলের (চৌধুরী পাড়া) আব্দুল জাব্বারের মেয়ে ও রিয়ান আহমেদের স্ত্রী নাজমিন বেগম তামান্না (২১) এবং একই উপজেলার গণিপুরের আব্দুর রশিদের মেয়ে ও আলমগীরের স্ত্রী শহিনুর আক্তার (২৮)।

উদ্বারকৃত আলামতসহ তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেয়র মো. শওকাতুল মোনায়েম।

Share





Related News

Comments are Closed