কোম্পানীগঞ্জে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ৩ টার দিকে উপজেলার সাদাপাথর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২৪) সিলেটের দক্ষিন সুরমা উপজেলার নিয়ামত গ্রামের বাসিন্দা ও সিলেট সরকারি কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ জুলাই ওই এলাকায় পানিতে ডুবে সিলেটের লিডিং ইউনিভার্সিটির আরেক ছাত্র নিখোঁজ হয়। ৩দিন পরে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৩টার দিকে সাইফুল তার বন্ধুদের নিয়ে সাদাপাথর এলাকায় বেড়াতে যায়। এসময় স্থানীয় নৌকার মাঝি তাকে লাইফ জ্যাকেট দিলে সেটি না পড়েই পানিতে নামে সে। প্রবল স্রোতের মাঝেও তিনি নদী পাড় হতে গেলে স্থানীয় উপজেলা প্রশাসন থেকে পর্যটক নিরাপত্তায় নিয়জিত কর্মীরা তাদের বাধা দেয়। কিন্তু বাধা না মেনেই নদী পাড় হতে গিয়ে স্রোতের টানে সাথে সাথে সে পানিতে তলিয়ে যায়। কিছু সময় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে লিডিং ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যুর পর পর্যটকদের লাইফ জ্যাকেট সরবরাহ করতে ও ১০ জনের বেশি লোককে নৌকায় না তুলতে পর্যটকদের বহনকারী সবগুলো নৌকার মাঝিকে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। কিন্তু পর্যটকরা কোনো নির্দেশনা না মানায় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed