জাপানে স্টুডিওতে আগুন, নিহত বেড়ে ২৩
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের কিয়োটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুনে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আরও অনেকে আহত হয়েছেন বলে কিয়োটো ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি ও বিবিসি।
জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না।
একটি তিন তলা ভবনে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির ওই স্টুডিও। ফায়ার সার্ভিসের এক মুখপাত্র ওই ভবনে আটকে পড়া বেশ কয়েকজনকে বের করে আনার কথা জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ওই স্টুডিও ভেঙে সেখানে প্রবেশ করে চারদিকে অজ্ঞাত কিছু তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়।
পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করেছে। শরীরে জখম থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই স্টুডিও কোম্পানির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না তাও জানা যায়নি।
Related News
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখনRead More
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলেRead More



Comments are Closed