কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ ও সুচনা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাববের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, হীড বাংলাদেশের প্রজেক্ট কর্মকর্তা অরুন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদ উল্লাহ্।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, স‚চনা প্রকল্পের মৎস কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিকসহ উপজেলার মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তিনজন সফল মৎস চাষীকে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত বরা হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed