ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মোলুকাসের টার্নেট শহরে শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইন্দোনেশিয়ার টার্নেটে রিখটার স্কেলে শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। টার্নেট থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ ৯.৪১ মিনিটে সুনামির সতর্কতা জারি করেছে।
তাৎক্ষনিকভাবে ভূমিকম্পের ক্ষতি বা হতাহতদের কোনো খবর পাওয়া যায়নি।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed