জৈন্তাপুরে নিজ শয়ন কক্ষে যুবকের অাত্মহত্যা
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে জুনেদ আহমদ (৩০) নামে এক যুবক অাত্মহত্যা করেছ। সে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম কুমারপাড়া গ্রামের বতাই মিয়ার ছেলে৷
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে জুনেদ স্বেচ্ছায় তার স্ত্রীকে শুশুরবাড়ীতে রেখে অাসে। পরিবারে কোন ঝগড়া-ঝাটি নেই। তবে সে হতাশায় ভূগছিল। শনিবার রাত ৯টায় প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া করে শয়ন কক্ষে ঘুমাতে যায়। রবিবার ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা সকাল ১১টার দিকে জুনেদকে ডাকা ডাকি করেন। এতে কোন সাড়া শব্দ না পেয়ে জুনেদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে রিং বাজার শব্দ পান কিন্তু সে ফোন রিসিভ করেনি। এতে তাদের সন্দেহ হলে দরজা ভেঙ্গে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরিবারের সদস্যরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান জৈন্তাপুর মডেল থানায় সংবাদ দেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসঅাই ইন্দ্রনীল ভট্টাচাজ রাজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেন।
এবিষয়ে চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ অালম চৌধুরী তোফায়েল বলেন- ঘটনাটি দেখে এটি অাত্মহত্যা বলে মনে হয়েছে। এলাকার কারো সাথে তার কোন সমস্যা নেই বা ছিল না। সে কিছু দিন হতে মানষিক সমস্যায় ভোগতেছে এ করনে সে অাত্মহত্যা করতে পারে।
এসঅাই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজান জানান- লাশের অালামত দেখে প্রাথমিক ভাবে এটি অাত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। অধিকত্বর তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছো। থানায় ইউডি মামলা রেকর্ড করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed