রাঙামাটিতে পাহাড় ধসে দুই অটো যাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে চলন্ত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রায়খালি ইউনিয়নের কারিগর পাড়ায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াপাড়ার অটল বড়ুয়া (৫০) ও কারিগর পাড়ার সুজয় মং মারমা (৪০)।
কাপ্তাই থানার পরিদর্শক নূরুল আলম জানান, কাপ্তাই এলাকায় বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালি-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
« ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা (Previous News)
(Next News) তাহিরপুরে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু »
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed