১৮টি কুকুর মিলে খেয়ে ফেলে মালিককে!
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি টেক্সাসের ভেনিসের বাসিন্দা ফ্রেডি ম্যাকের খোঁজ করতে গিয়ে পোষ্য কুকুরদের নির্মমতার পরিচয় মিলেছে। মালিকের খোঁজ করতে গিয়ে তদন্তে বেরিয়ে এসেছে, তারই পোষ্য ১৮টি কুকুর মালিক ফ্রেডিকে খেয়ে ফেলেছে!
নিহত ফ্রেডি ম্যাক তার বাড়িতে একাই থাকতেন। সঙ্গী বলতে তার পোষ্য ১৮টি কুকুর ছিলো। অবশেষে জানা যায়, ওই কুকুরগুলোই তাদের মালিকের ঘাতক।
ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়, গত মে মাসে পুলিশের কাছে অভিযোগ আসে- ৫৭ বছর বয়সী ফ্রেডির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এর পরেই তদন্ত শুরু করে পুলিশ। কিছু আত্মীয়স্বজনও ফ্রেডির বাড়িতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তার পোষ্যরা এমন হিংস্র হয়ে উঠত, যে ভয়ে ঢুকতে পারতেন না কেউ। শেষে ড্রোন উড়িয়ে প্রথমে তাদের গতিবিধি লক্ষ করা হয়। তার পর বাড়িতে ঢুকেও কোথাও ফ্রেডির দেখা মেলেনি। এর পর হাসপাতাল, জেল, দূর সম্পর্কের আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করা হয়। কোত্থাও নেই ৫৭ বছর বয়সি ফ্রেডি।
প্রথম সন্দেহের তীর যায় কুকুরদের দিকে যখন বাড়ির মধ্যে এক টুকরো হাড় পাওয়া যায়। তারপর জামার ছেঁড়া টুকরো, জুতো। পরীক্ষা করে দেখা যায়, কাপড়টি ফ্রেডির জামার। এর পরেই ডিএনএ পরীক্ষা করে দেখা যায় হাড়টিও ফ্রেডির। তারপর কুকুরদের মল পরীক্ষা করে দেখতেই ভয়ঙ্কর উত্তর মেলে। ১৮টি কুকুর মিলে খেয়ে ফেলেছে তাদের মালিককে। তবে কুকুরগুলো ফ্রেডিকে জীবিত অবস্থায় খেয়েছে, নাকি অসুস্থ ফ্রেডি মারা যাওয়ার পরে ওই কাণ্ড ঘটেছে, তা জানা যায়নি।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed