কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বাস খাদে, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণের লালমাইতে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেশনপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, কুমিল্লা থেকে দোয়েল সুপার নামে একটি বাস বরুড়া উপজেলার একবালিয়ায় যাচ্ছিলো। এ সময় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতের নাম-ঠিকানা জানাতে পারেননি মো. মোস্তফা কামাল।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed