Main Menu

হবিগঞ্জে ৬দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সদর উপজেলার নারায়নপুর উত্তর চরহামুয়া গ্রাম থেকে ফতেহপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় যাওয়ার পথে মোঃ আজিজুর রহমান নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে নারায়নপুর উত্তর চরহামুয়া গ্রামের কদর আলীর দ্বিতীয় পুত্র।

গত ৬ জুলাই বিকেল ৪টার দিতে সে বাড়ী থেকে ফতেহপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।

মাদ্রাসাসহ সম্ভাব্য স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়ে তার সন্ধান না পেয়ে গত ৯ জুলাই হবিগঞ্জ সদর থানায় তার পিতা মোঃ কদর আলী একটি সাধারণ ডায়েরী করেছেন। নং ৪৩২।

তার গায়ের রং ফর্সা, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবী। সে হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ তার সন্ধান পেলে ০১৭০৩৯৯০১২৩ ও ০১৬৫৬০৩৪৮২ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed